ঢাকার সবচেয়ে সুন্দর আলো পাওয়া যায় ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে। তখন রাস্তায় গাড়ি কম, ধুলো কম, আর রিকশাচালকেরা দিনের প্রথম চা খাচ্ছেন।
আমি একটি ৩৫ মিমি লেন্স নিয়ে পুরান ঢাকার গলিতে হেঁটেছি। কাছ থেকে তুললে মানুষ সহজে ধরা দেয়, দূর থেকে তুললে শহরটা।
এই সিরিজের অনেক ছবি সাদা-কালো, কারণ ভোরের ধূসর আলোয় রং কখনো কখনো মনোযোগ কেড়ে নেয়।



